কিশোরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
আব্দুর রউফ ভুঁইয়া: কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন নেত্রকোনা জেলার মদন থানার বালালী গ্রামের আদম আলীর ছেলে শাহ আলম (৩২), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চংনোয়াগাঁও গ্রামের আব্দুস সোবাহানের ছেলে মো: খাইরুল ইসলাম (৩০)।
র্যাব-১৪, সিপিসি-২কিশোরগঞ্জ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল শুক্রবার ০৪ জুলাই রাত ১:৩০ মিনিটের সময় কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার রশিদাবাদ এলাকায় এক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা পাচার কালে তাদেরকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের হেফাজত হইতে মোট ১১ (এগারো) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।যাহার অবৈধ বাজার মূল্য ২,২০,০০০/-( দুই লক্ষ বিশ হাজার) টাকা ।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির সংবাদ মাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































